ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নল‌ছি‌টি‌তে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

author
নল‌ছি‌টি (ঝালকা‌ঠি) প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ১ ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:২৮
ad003
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় ঝালকা‌ঠির নল‌ছি‌টি‌ উপ‌জেলার মোল্লারহাটে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১ ডি‌সেম্বর) আসরবাদ জেড এ ভু‌ট্টো ডিগ্রী ক‌লে‌জের মস‌জিদ মা‌ঠে ইউ‌নিয়ন বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এ  দোয়ার আয়োজন করা হয়।

মোল্লারহাট ইউ‌নিয়ন স্বেচ্ছা‌সেবক দ‌লের আহ্বায়ক মোঃ খ‌লিল সর্দা‌রের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দলের সকল নেত্রীবৃন্দ।

এ সময় বক্তারা  বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT