পরিবার পরিকল্পনা মাঠকর্মী কর্মচারী সমিতির পক্ষ থেকে নিয়োগ বিধির দ্রুত বাস্তবায়নের দাবিতে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় পরিবার পরিকল্পনা অফিসের সামনে বিক্ষোভ, প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ ও প্রতিবাদ সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এফডব্লিউএ, এফডব্লিউভি, এফপিআই পদে কর্মরত মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন— মো. পরিদর্শক ফিরোজ খান, সাইফুল ইসলাম, এফডব্লিউএ নাফিসা কাওসার ও মোতালেব হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, “আমরা বৈষম্যের শিকার। ২৫-৩০ বছরেও কোনো পদোন্নতি নেই। আমাদের তৃতীয় শ্রেনীর কর্মচারী হিসেবে নিয়োগ পেয়েছি কিন্তু আমাদের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে বেতন দেওয়া হয়। তারা বলেন দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত কর্মচারীরা ‘এক দফা এক দাবি—নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন চাই’ স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় শতাধিক মাঠ কর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষে তারা পরিবার পরিকল্পনা অফিসের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান করেন।