বরগুনার আমতলীতে আদালতের কতৃক রিসিভার নিয়োগকৃত নিলামের জমি থেকে আদালতের নির্দেশ অমান্য করে ধান কেটে নেয়ার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ । বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রাম থেকে তাদের কে গ্রেপ্তার করা হয়েছে ।
গ্রেপ্তারকৃতরা হলেন উত্তর তক্তাবুনিয়া গ্রামের,মো: আমির হোসেন গাজি (৫০), মো: আবুল গাজি (৪৫) , মো: মতি গাজি (৪৭) ।
আমতলী থানার অফিসার ইন চার্জ দেওয়ান জগলুল হাসান জানান,” গ্রেফতারকৃতরা আদালতের নির্দেশ অমান্য করে ধান কেটে নেয়ায় তাদের কে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কোটে প্রেরণ করা হয়েছে ।