ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব

author
Editor

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৫ রাত ১০:১১
ad003
যাযাদি ডেস্ক 

বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরও আন্তর্জাতিক লিগে সাকিব আল হাসানের ক্রিকেট-জীবন থেমে থাকেনি। এবার সেই ধারাবাহিকতায় গ্লোবাল সুপার লিগে অংশ নিচ্ছেন দেশসেরা এই অলরাউন্ডার। গায়ানায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে তিনি খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।

দুবাই ক্যাপিটালস রোববার এক সামাজিক মাধ্যম বার্তায় নিশ্চিত করেছে, দক্ষিণ আফ্রিকার কেশাভ মহারাজের পরিবর্তে তারা দলে নিয়েছে সাকিবকে।

৩৮ বছর বয়সী সাকিবকে সর্বশেষ দেখা গেছে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে। যদিও তিন ম্যাচের বেশি খেলার সুযোগ পাননি। তার আগের সময়টা কেটেছে মাঠের বাইরে, বোলিং অ্যাকশন ও অন্যান্য ইস্যুর কারণে প্রায় ছয় মাস স্বীকৃত ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি।

আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর।

উদ্বোধনী ম্যাচেই সাকিবের দল দুবাই ক্যাপিটালস মুখোমুখি হবে নিউ জিল্যান্ডের সেন্ট্রাল স্ট্র্যাগসের।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT