ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট অভিযান

author
আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:০৭
ad003
বরগুনার আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত লেফটেন্যান্ট শাহরিয়া সাফাতের নেতৃত্বে নৌবাহিনীর একটি দল ও আমতলী থানা পুলিশের সদস্যরা এ যৌথ অভিযানে অংশ নেন।

চেকপোস্ট চলাকালীন সময়ে বাস, ট্রাক, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং চালকদের হেলমেটসহ সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়।

অভিযান চলাকালে মোটরসাইকেল, বাস, প্রাইভেট কার, ট্রাক, মাইক্রোবাস, সিএনজি ও মাহিন্দ্রা তল্লাশি করা হয়। বিভিন্ন অনিয়মের কারণে ১২টি মামলায় মোট ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় ৩টি সিএনজি, ২টি মোটরসাইকেল ও একটি মিনি ট্রাক জব্দ করে আমতলী থানায় নিয়ে যাওয়া হয়।

আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী ও পুলিশের এ যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT