ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেনা প্রধানের কাছ থেকে প্রয়াস সিলেটের জন্য বাস গ্রহণ করলেন আঁখিনূর

author
Editor

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৫ সকাল ১০:২৫
ad003
ওসমানীনগর সিলেট প্রতিনিধি

সিলেট সেনানিবাসের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস-এর জন্য ট্রাস্ট ব্যাংকের সৌজন্যে একটি স্কুল বাস উপহার দেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
সোমবার সকাল (সাড়ে ১১ টায়) আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বাসটির চাবি হস্তান্তর করা হয়।

তিনি বাসের চাবি হস্তান্তর করেন ১৭ আর্টিলারি ব্রিগেডের  কমান্ডার ও প্রয়াস পরিচালনা কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমরুল মাবুদ এবং প্রয়াস ইনচার্জ আখিঁনূর আক্তারের কাছে।

অনুষ্ঠানে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত ও মানসম্পন্ন শিক্ষার জন্য সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ সহযোগিতা দিয়ে যাচ্ছে। প্রয়াসের মতো প্রতিষ্ঠানগুলো শিশুদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষা ক্ষেত্রে যারা সহযোগিতা করছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। 

বাস গাড়ির চাবি গ্রহণ করে প্রয়াস ইনচার্জ আখিঁনূর আক্তার বলেন, এই উপহার শুধু একটি যানবাহন নয়, এটি আমাদের শিক্ষার্থীদের প্রতি এক অবিস্মরণীয় ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতিফলন। আমরা এই সহযোগিতার জন্য কৃতজ্ঞ এবং আরও মনোযোগসহকারে শিশুদের সেবা ও শিক্ষায় কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।


সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT