যাযাদি ডেস্ক
রাজধানীর ফার্মগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় রহমান (৪৫) নামের একজন ফুটপাতের ব্যবসায়ী আহত হয়েছেন।
সন্ত্রাসীদের বোমার আঘাতে গুরুতর আহত হয় তেজগাঁও কলেজ ছাত্রদলের মাহবুব। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রোববার (৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ফার্মগেট এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে এ ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ককটেলের আওয়াজ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। কে বা কারা করেছে এখনও জানা যায়নি৷ হয়তো চলন্ত কোনও যানবাহন থেকে ককটেলটি রাস্তায় ফেলা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।স্থানীয়রা জানান, রাতে হঠাৎ এসে রাস্তায় দুইটা ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্ত। এর একটি বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায়। এসময় ফুটপাতের এক আম বিক্রেতা পা দিয়ে ককটেলটি সরাতে গেলে সেটি বিস্ফোরিত হয়ে তিনি আহত হন। পরে ঘটনাস্থল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিদর্শন করেন।