ঝালকাঠির নলছিটিতে নবাগত জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সাথে উপজেলার সকল কর্মকর্তা, ইউপি প্রশাসক/চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মী, শিক্ষক, রাজনৈতিক, গ্রাম পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৮ ডিসেম্বর) দুপুর বারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
নলছিটি উপজেলার ইউএনও মো. জোবায়ের হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা, মো. আশরাফ আলী, ওসি (তদন্ত), নলছিটি থানা, বীরমুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম মোল্লা , যুগ্ন আহ্বায়ক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মো. মাহবুব আলম, সদস্য, নলছিটি উপজেলা মুক্তিযোদ্বা রক্ষা কমিটি, আ্যাডভোকেট মো. আনিচুর রহমান খান হেলাল, সভাপতি, নলছিটি উপজেলা বিএনপি, মো. মজিবর রহমান, সভাপতি, নলছিটি পৌর বিএনপি, মো. জাকির হোসেন খান, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ, নলছিটি উপজেলা, মাওঃ মো. শাহজালাল হুসাইন, সভাপতি, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন।
আরও বক্তব্য দেন মো. তাইফুর রহমান তুর্য্য, ঝালকাঠি জেলার সমন্বয়ক কমিটির সদস্য, মো. আব্দুল কুদ্দুস তালুকদার, প্রবীন সাংবাদিক, নলছিটি প্রেসক্লাব, মোহাম্মাদ মোহসিন, আহ্বায়ক, নলছিটি উপজেলা প্রেসক্লাব, মো. শাহআলম, প্যানেল চেয়ারম্যান, নাচনমহল ইউপি, মো. আলী হায়দার সিকদার, প্রধান শিক্ষক, বিজি ইউনিয়ন একাডেমি, মো. নাজমুল হায়দার খান বাদল, প্রধান শিক্ষক, হাড়ীখালী সরকারি প্রাঃ বিদ্যালয়, মো. সামসুল আলম খান বাহার, সহকারি অধ্যাপক (অবঃ), নলছিটি সরকারি ডিগ্রী কলেজ, মো. ইমরান খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, মো. নান্না ফকির, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, রানাপাশা ইউপি, গ্রাম পুলিশ মোঃ বজলুর রহমান প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভিন।
নবাগত জেলা প্রশাসকের ৯ নভেম্বর সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি ১৮ নভেম্বর ঝালকাঠি জেলায় নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।
তিনি এর আগে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।