বরগুনার আমতলীতে বরগুনা জেলার নবাগত জেলা প্রশাসক মিজ, তাসলিমা আক্তার এর সাথে আমতলী উপজেলার বিভিন্ন শ্রেণী পেসার মানুষের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।
সোমবার বিকেল ৩ টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে, আমতলী উপজেলা নির্বাহী অফিসার জাফর আরিফ চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, বরগুনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো: আতিকুল ইসলাম, আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ড: মো: জামাল হোসেন, সহকারী কমিশনার ভূমি আশরাফুল ইসলাম, ওসি (তদন্ত) মো; সা্বদিুল ইসলাম, পৌর বি,এন,পির আহবায়ক কবির উদ্দিন ফকির, বি,আর,ডিবি চেয়ারম্যান মাইনুদ্দিন মামুন, ইসলামী আন্দোলন এর সভাপতি মাওলানা ওমর ফারুক, জামায়াত এর সভাপতি ইলিয়াস হোসেন, এন,ছি,পি সমন্বয়ক বায়জিদ হোসেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম, সাংবাদিক মো: জাকির হোসেন, হায়াতুজ্জামান মিরাজ( প্রমুখ) ।
জেলা প্রশাসক অবাধ ও নিরোপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকলের সহযোগিতা কামনা করেন ।