ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
খন্দকার মোশাররফ

ডিসেম্বরে নির্বাচন দিয়ে সসম্মানে যেতে পারেন

author
Editor

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫ ভোর ১:২৩
ad003
যাযাদি ডেস্ক

অন্তর্বর্তী সরকারে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ।

আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনাসভায় এ আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টার উদ্দেশে খন্দকার মোশাররফ বলেন, ১৬ বছর যাবৎ জনগণ ভোটের অধিকার পায় না। ডিসেম্বরে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সসম্মানে যেতে পারেন।

ঐকমত্যের জন্য প্রধান উপদেষ্টা আবারও দ্বিতীয়বারের মতো আলোচনা শুরু করবেন। এই আলোচনায় বিএনপি অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি আলোচনায় যাবে, কিন্তু গেলেই বা কী করা যাবে। মিনিমাম যে সংস্কারে সব রাজনৈতিক দলগুলো একমত আছে, তা নিয়ে নির্বাচনমুখী হন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT