ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা মুক্ত দিবস পালিত

author
স্টাফ রিপোর্টার ভোলা

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২০
ad003
১০ ডিসেম্বর ভোলা মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালি আলোচন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের নতুন বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় র‌্যালিতে জেলা প্রশাস‌নের পাশাপা‌শি জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড অংশ গ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভোলা জেলা প্রশাসক ডা: শামীম আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা পু‌লিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার, জেলা সিভিল সার্জন ডা: মনিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন আহবায়কসহ জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা  সংসদের মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন। এছাড়াও আলোচনা সভায় বি‌ভিন্ন রাজনৈতিক  দ‌লের নেতা-কর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

এসময় বক্তারা মুক্তিযোদ্ধার স্মৃতি চাড়ণ করণ ক‌রে ব‌লেন, ১৯৭১ সা‌লের এই দি‌নে ভোলা পাক হানাদার মুক্ত হ‌য়েছে। ভোলায় স্বাধীন বাংলা‌দে‌শের পতাকা উড়ান মু‌ক্তি‌যোদ্ধাসহ সকল মনুষ। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT