ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নল‌ছি‌টি‌তে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

author
নল‌ছি‌টি (ঝালকাঠি) প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:১৭
ad003
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় সড়ক দুর্ঘটনায় লিমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দি‌কে ঝালকা‌ঠি-ব‌রিশাল আঞ্চ‌লিক মহাসড়কের নল‌ছি‌টি উপজেলার লক্ষণকা‌ঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমা আক্তার নলছিটি উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের রাজু মল্লিকের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গে‌ছে, লিমা আক্তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে একটি সংযোগ সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় পেছন দিক থেকে আসা একটি ট্রলি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT