ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের বিশেষ অভিযানে আরো ১৪১৮ জন গ্রেপ্তার

author
Editor

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৫ সকাল ৯:৩১
ad003
যাযাদি ডেস্ক

গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৯৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৪২০ জন।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এই আভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে- ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১টি ওয়ান শুটারগান, ১টি বার্মিজ চাকু, ৫৬ রাউন্ড কার্তুজ, ৪ রাউন্ড গুলি, ১টি চাপাতি ও ২টি চাকু।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT