ঢাকা | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ইং | ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাদীর উপর হামলার নিন্দা জানিয়েছেন সাউথ আফ্রিকার কণ্ঠশিল্পী জুয়েল চৌধুরী

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫০
ad003
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশি প্রবাসী সাউথ আফ্রিকার সিঙ্গার জুয়েল চৌধুরী। তিনি বলেন, ওসমান হাদী একজন গণঅভ্যুত্থানের সময় থেকে উদীয়মান নেতা। সরকার তার নিরাপত্তা দিতে পারেনি কেন?  আমরা এই সরকার থেকে এমন প্রত্যাশা করিনি।

তিনি আরও বলেন, অবিলম্বে তার হত্যাচেষ্টাকারীকে আটক করে আইনের আওতায় আনতে হবে। একজন নাগরিক হিসেবে এটি আমার সরকারের কাছে দাবি।

জুয়েল চৌধুরী বলেন, একটি স্বাধীন দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটি নির্বাচিত সরকার চাই। আমরা বহুদিন ধরে একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছি।

জুয়েল চৌধুরী সাউথ আফ্রিকার একজন বাংলাদেশি হিপ-হপ সিঙ্গার। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘শো মি দা মানি’, ‘সারাব’, ‘নিগা স্টেজ’। তিনি সাউথ আফ্রিকার বিখ্যাত শিল্পী এসজাবা এমটির সঙ্গেসহ আরও বিখ্যাত শিল্পীদের সঙ্গে গান পরিবেশন করেছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT