ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে শীতলক্ষ্যায় কচুরিপানা থেকে মানব কঙ্কাল উদ্ধার

author
Editor

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫ সন্ধ্যা ৮:০২
ad003
গাজীপুর প্রতিনিধি 

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীতে কচুরিপানার ভেতর থেকে এক মানব কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার এলাকার খেলার মাঠ সংলগ্ন নদীর তীরে এলাকাবাসী এটি দেখতে পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে তীরে কচুরিপানার ভেতর একটি কঙ্কালের হাড়গোড় দেখতে পেয়ে তারা বিষয়টি থানায় জানান। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হয়, এটি একটি পুরুষ মানব কঙ্কাল। পরে পুলিশ তা উদ্ধার করেছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ‌‘‘উদ্ধার করা কঙ্কালের উপরের অংশে কোনো মাংস নেই, শুধু হাড় রয়েছে। তাই বয়স নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে নিচের অংশে একটি ছাপা লুঙ্গি থাকায় এটি পুরুষের কঙ্কাল বলে নিশ্চিত হওয়া গেছে।’’

তিনি আরো বলেন,  দেশের সব থানায় বার্তা পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।’’
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT