ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
কর্মস্থলে অনুপস্থিত

গোলাম রুহানীসহ ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

author
Editor

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫ ভোর ১২:৪০
ad003
ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে আরও চার পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

রোববার (১৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

বরখাস্ত হওয়া চার কর্মকর্তা হলেন— ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রওশানুল হক সৈকত, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. গোলাম রুহানী ও ডিএমপির (ট্রাফিক মিরপুর জোন) সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ।  

সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ২০১৮ এর ২(খ) ও ২(চ) অনুযায়ী, তার এ অনুপস্থিতি ‘অসদাচরণ ও পলায়নের শাস্তিযোগ্য অপরাধ’ হিসেবে বিবেচিত হয়েছে। তাই অনুপস্থিতির দিন থেকেই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এদিকে সরকার পতনের পর থেকে পুলিশ বাহিনীতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে একে একে বরখাস্ত হচ্ছেন অনুপস্থিত কর্মকর্তা। এর আগে আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল। আজকের আদেশে বরখাস্ত হওয়া কর্মকর্তার সংখ্যা দাঁড়াল ২১ জনে।

উল্লেখ্য, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. গোলাম রুহানী হলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই। তিনি কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে  ২০২৪ সালের ১১ আগস্ট তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT