গত ১৮ ডিসেম্বরে শুরু হওয়া ফিলাটেলিস্টস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (পিএবি) কর্তৃক আয়োজিত ডাকটিকিট প্রদর্শনী "পাবেক্স ২০২৫" এর সমাপনী গতকাল ২০ ডিসেম্বর বাংলাদেশ ডাক দিবস উদযাপন করা হয়।
উল্লেখ্য দেশ স্বাধীন হওয়ার ১৯৭১ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ ডাক বিভাগ এর কার্যক্রম শুরু হয় এবং এই তারিখটি কে স্মরণীয় করে রাখার জন্য ফিলাটেলিস্টস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (পিএবি) প্রথমবারের মত বাংলাদেশ ডাক দিবস উদযাপন করলো। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ডাক এর পোস্টমাস্টার জেনারেল ( মেট্রোপলিটন সার্কেল) মোঃ আলতাফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন এবং সভাপতিত্ব করেন পিএবি'র পৃষ্ঠপোষক এ টি এম আনোয়ারুল কাদির।
সভায় প্রধান অতিথি মোঃ আলতাফুর রহমান, পিএবি'র সাধারণ সম্পাদক সাঈদ বিন সালাম ও সভাপতি এ টি এম আনোয়ারুল কাদির বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রদর্শনীতে অংশগ্রহণকারী, প্রদর্শনীতে সহায়তাকারী বিভিন্ন ফিলাটেলিক সংগঠনের প্রতিনিধি ও বুথ হোল্ডারদের মধ্যে ক্রেস্ট, সনদপত্র ও উপহার বিতরণ করেন। বাংলাদেশ ডাক সমাপনী দিনে বাংলাদেশ ডাক দিবস উদযাপন উপলক্ষে একটি ওভারপ্রিন্ট অ্যারোগ্রাম ও বিশেষ সীলমোহর প্রকাশ করে।