ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

author
নলছিটি (ঝালকাঠি) প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫২
ad003
ঝালকাঠির নলছিটিতে ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রাম চিমনি ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার (২২ডিসেম্বর) উপজেলার পৌর এলাকার এস আর বি ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার(ভুমি) রিজভী আহমেদ সবুজ। 

এসময় তিনি বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন অমান্য করায় পৌর এলাকার এস আর বি ব্রিকসের মালিক আফজাল মৃধাকে এ জরিমানা করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে চুল্লির আগুন নিভিয়ে দেয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT