বরগুনার আমতলীতে চোরের উপদ্রপ দেখা দিয়েছে । এক সপ্তাহের দুটি বাসায় চুরি সংগঠিত হয়েছে । মঙ্গলবার রাতে আমতলী পৌরসভার ৫ নং ওয়ার্ডের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মো: রেজাউল করিমের বাসার কেউ না থাকার সুযোগে দরজা ভেঙ্গে চোর সারে চার ভড়ি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায় ।
এ ছাড়া গত বুধবার রাতে আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ডের মাজার রোড এলাকায় আমতলী বি,আর,ডিবির পরিদর্শক মো: রেজাউল কবিরের বাসায় একই কায়দায় বাসায় কেউ না থাকার সুবাদে ঘরের প্রধান ফটকের তালা ভেঙ্গে চোর ঘরের সুকেজ থেকে ২০ ভড়ি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায় ।
আমতলী থানার অফিসার ইন চার্জ মো: জাহাঙ্গির হোসেন বলেন, ” পর পর দুটি চুরির ঘটনায় পুলিশ জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে ।