ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে চোরের উপদ্রপ এক সপ্তাহে দুই বাসায় চুরি

author
আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৪৫
ad003
বরগুনার আমতলীতে চোরের উপদ্রপ দেখা দিয়েছে । এক সপ্তাহের দুটি বাসায় চুরি সংগঠিত হয়েছে । মঙ্গলবার রাতে আমতলী পৌরসভার ৫ নং ওয়ার্ডের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মো: রেজাউল করিমের বাসার  কেউ না থাকার সুযোগে দরজা ভেঙ্গে  চোর সারে চার ভড়ি ওজনের  স্বর্ণালংকার নিয়ে যায় ।

 এ ছাড়া গত বুধবার  রাতে আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ডের মাজার রোড এলাকায় আমতলী বি,আর,ডিবির পরিদর্শক মো: রেজাউল কবিরের বাসায় একই কায়দায় বাসায় কেউ না থাকার সুবাদে ঘরের প্রধান ফটকের তালা ভেঙ্গে চোর ঘরের সুকেজ থেকে ২০ ভড়ি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায় ।

আমতলী থানার অফিসার ইন চার্জ মো: জাহাঙ্গির হোসেন বলেন, ” পর পর দুটি চুরির ঘটনায় পুলিশ জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে । 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT