ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে আটক ১

author
স্টাফ রিপোর্টার ভোলা

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৪০
ad003
ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রের ব্যারেল, ২ রাউন্ড কার্তুজ ও ৩টি দেশীয় অস্ত্রসহ মো: রাসেল (৩৭) নামে ১ জনকে  আটক করেছে।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ ডিসেম্বর  রবিবার ভোর ৪টায় কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর থানাধীন শরীফ বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রের ব্যারেল, ৩টি দেশীয় অস্ত্র এবং ২ রাউন্ড কার্তুজসহ ১জনকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT