ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রের ব্যারেল, ২ রাউন্ড কার্তুজ ও ৩টি দেশীয় অস্ত্রসহ মো: রাসেল (৩৭) নামে ১ জনকে আটক করেছে।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ ডিসেম্বর রবিবার ভোর ৪টায় কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর থানাধীন শরীফ বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রের ব্যারেল, ৩টি দেশীয় অস্ত্র এবং ২ রাউন্ড কার্তুজসহ ১জনকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।