রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার প্রয়াণে সারাদেশে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ঢাকাই চলচ্চিত্র ও বিনোদন জগতের অভিনয়শিল্পী ও নির্মাতারাও সামাজিক মাধ্যমে শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি মারা যান।
চিত্রনায়িকা শবনম বুবলী এক শোকবার্তায় লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার বিদেহী আত্মা চিরশান্তিতে থাকুক। আমিন।’ চিত্রনায়িকা নুসরাত ফারিয়া লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’ চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা পূজা চেরি খালেদা জিয়ার ছবি প্রকাশ করে তার আত্মার শান্তি কামনা করেছেন।
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা লিখেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন শক্তি, ধৈর্য ও নেতৃত্বের প্রতীক। জেল-জুলুম সহ্য করেও দেশ না ছাড়ার কারণে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ লিখেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীকের বিদায়। বিদায় দেশনেত্রী।’ নির্মাতা রেদওয়ান রনি বলেন, তার প্রয়াণের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল।
এছাড়া অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা, আশনা হাবিব ভাবনা, অভিনেতা আরশ খান ও পিয়া জান্নাতুলসহ আরও অনেক শিল্পী শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, জুয়েল চৌধুরী সাউথ আফ্রিকার একজন বাংলাদেশী হিপ হপ সিঙ্গার। তার জনপ্রিয় গানগুলোর মধ্য রয়েছে শো মি দা মানি, সারাব, নিগা এস্টেজ অন্যতম। তিনি সাউথ আফ্রিকার বিখ্যাত শিল্পী এসজাবা এমটি সহ বিখ্যাত শিল্পীদের সাথে গান পরিবেশন করেছেন।