ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভান্ডারিয়া নদীতে বিষ দিয়ে মাছ ধরায় ৩ জেলের দণ্ড ও জরিমানা

author
স্টাফ রিপোর্টার, পিরোজপুর

প্রকাশিত : ১ জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৫১
ad003
পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার সকালে উপজেলার ১নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী সংলগ্ন পোনা নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ড। সময় তিন জেলেকে হাতেনাতে আটক এবং দুটি নৌকা জব্দ করে কোস্টগার্ড সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদÐ প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টার এ ঘটনা ঘটে। এসময়  জেলেকে আটক করে কোস্টগার্ড। 

আটককৃতরা হলেন- উত্তর শিয়ালকাঠী গ্রামের হাফিজুল খান (৩৫), রফিকুল ইসলাম (৩৫) এবং কামলা খলিফা (৪৫)। পরে সকাল ১১ টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ (সি) ধারায় হাফিজুল খান কে ১ মাসের কারাদন্ড ও ৫শত টাকা এবং রফিকুল ইসলাম ও কামল খলিফাকে ১৫ দিন কারদন্ড ও প্রতেককে ৫শত টাকা জরিমানা করেন। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম ও কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. রাজু আহম্মেদ উপস্থিত ছিলেন।  

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT