ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

author
বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ২ জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪৩
ad003
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পটুয়াখালীর বাউফলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায়  পৌরসভার  ৮ নং ওয়ার্ডের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল আলম তালুকদারের বাসভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি  দলীয় মনোনীত প্রার্থী মোঃ শহিদুল আলম তালুকদার।  

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ সাবেক যুগ্ম আহ্বায়ক মিজান,সাবেক যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল তানজিল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীয়তউল্লাহ সৈকত, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ নিয়াজ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফ হোসাইন প্রমুখ। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের খতিব মাওলানা মোঃ হাবিবুল্লাহ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT