ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

author
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ৪ জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৩৭
ad003
আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মির্জাগঞ্জ উপজেলায় ভোটারদের সচেতন করতে উঠান বৈঠক ও শিক্ষামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।

উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জলিল তালুকদার এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: মলিহা খানম। এ সময় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আইয়ূব খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন হাওলাদার, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক খন্দকার আতাহার উদ্দিন, উপজেলা বিএনপির গ্রামীণ বিষয়ক সম্পাদক মোঃ বাদশা খান প্রমুখ।

উঠান বৈঠক অনুষ্ঠনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোটের সময়সূচি, ভোটদান পদ্ধতি এবং গণভোটের প্রশ্নে উত্থাপিত সংস্কার প্রস্তাবসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপজেলা আইসিটি অফিসার মোঃ মিরাজুল ইসলাম ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: রেজাউল।

শেষে উপস্থিত ভোটারদের জন্য নির্বাচন ও গণভোট বিষয়ক সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। চলচ্চিত্রের মাধ্যমে ভোটকেন্দ্রে প্রবেশ থেকে শুরু করে ভোট প্রদান পর্যন্ত পুরো প্রক্রিয়া সহজভাবে তুলে ধরা হয়, যা সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT