পটুয়াখালীর বাউফল উপজেলায় আলোচিত শাহিন হত্যা মামলার আসামি উজ্জ্বল বেপারী (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোলাবাড়ির এলাকা থেকে উজ্জলকে গ্রেফতার করা হয়।
উজ্জ্বল বেপারী উপজেলার মদনপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইদ্রিস বেপারীর ছেলে।
২০২৪ সালের ৫ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মদনপুরা এলাকায় মৃধা মেডিকেল স্টোরে ঢুকে মনিরুল ইসলাম শাহিনকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ময়না বেগম বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বাউফল থানার মামলা নম্বর ৩০১/১৫, সিআর নম্বর ৬৪৭/২৪।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, গ্রেফতার উজ্জ্বল বেপারী হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে আজ মঙ্গলবার সকালে (৬ জানুয়ারী) পটুয়াখালী আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।