বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন- বেগম খালেদা জিয়ার জীবন আদর্শ ইতিহাসের স্বর্নাক্ষরে লেখা থাকবে। তার মৃত্যুর পর জানাযায় উপস্থিত মানুষের সংখ্যা বিশ্বে সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। আজও তার সমাধিস্থলে মানুষের ঢল প্রমান করে বেগম জিয়া ছিলেন গণমানুষের নেত্রী।
শনিবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলার সুবিদখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শাসনামলে বেগম জিয়াকে ইয়াতিমদের জন্য গঠন করা অরফানেজ ট্রাস্ট এর অর্থ আত্মসাতের মিথ্যা মামলা দিয়ে কারাদন্ড দেয়া হয়েছিল, অথচ ট্রাস্টের ফান্ডের শুরুর দুই কোটি টাকা এখন ৬ -৭ কোটি টাকা হয়েছে।
উপজেলা বিএনপি সভাপতি মোঃ সাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আশ্রাফ আলী হাওলাদার।
দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আফজাল হোসেন রহমাতুল্লাহি।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।