ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

author
নল‌ছি‌টি (ঝালকা‌ঠি) প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ১১ জানুয়ারি, ২০২৬ সকাল ৫:৫৯
ad003
ঝালকাঠির নলছিটিতে বৈচন্ডি গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১১ জানুয়া‌রি) দিবাগত রাত ৯টার দিকে তার বসতঘরে  বৈদ্যুতিক লাইন সংস্কার কাজ করতে গিয়ে  দুর্ঘটনা‌টি ঘটে।

মারা যাওয়া কলেজছাত্র মো. নাজমুল ইসলাম (২০), ওই গ্রামের মো.শাহজাহান হাওলাদারের পুত্র ও নলছিটি সরকারি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছি‌লেন। নিহতের চাচা মো.আনিছুর রহমান জানান, শনিবার রাতে তার ভাতিজা নাজমুল বসতঘরের বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করছিলেন।এসময় সে অসাবধানতাবশত  বিদ্যুতায়িত হন। এতে মুহূর্তেই ঘটনাস্থলে অচেতন অবস্থায় ছিটকে পড়লে স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা নিরিক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নল‌ছি‌টি থানার ও‌সি আ‌রিফুল আলম জানান, এ বিষয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT