ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গাবালীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ ও আলোচনা সভা

author
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১১ জানুয়ারি, ২০২৬ দুপুর ৩:০২
ad003
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পটুয়াখালীর রাঙ্গাবালীতে দোয়া-মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে রাঙ্গাবালী সরকারি কলেজ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশের প্রতি অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সেই সঙ্গে বিএনপি জনগণের অধিকার আদায়ে কাজ করবে বলেও জানান তিনি। 

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার। 

দোয়া ও আলোচনা সভায় রাঙ্গাবালী উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রয়াত নেত্রীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গাবালী সদর  ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল  মান্নান গাজী।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT