ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে চিকিৎসাধীন সাজ্জাদুল মিরাজ

author
Editor

প্রকাশিত : ২ জুন, ২০২৫ সকাল ৮:৫৩
ad003

যাযাদি ডেস্ক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিরপুর থানা যুবদলের আয়োজিত আলোচনা সভায় বক্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পরেন  ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ । বর্তমানে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। 

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সজিবুর রহমান সজিব যায়যায়দিনকে বলেন, সাজ্জাদুল মিরাজ ভাইয়ের সুস্থতা কামনা করছি । আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। সুস্থতার বিষয়ে মিরাজ ভাই  দেশবাসী এবং নেতাকর্মীদের নিকট দোয়া চেয়েছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT