যাযাদি ডেস্ক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিরপুর থানা যুবদলের আয়োজিত আলোচনা সভায় বক্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পরেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ । বর্তমানে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সজিবুর রহমান সজিব যায়যায়দিনকে বলেন, সাজ্জাদুল মিরাজ ভাইয়ের সুস্থতা কামনা করছি । আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। সুস্থতার বিষয়ে মিরাজ ভাই দেশবাসী এবং নেতাকর্মীদের নিকট দোয়া চেয়েছেন।