ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা: যুবক আটক

author
ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ২৬ জানুয়ারি, ২০২৬ সকাল ১১:২৩
ad003
ঝালকাঠিতে নিলুফা ইয়াসমিন নামের পঞ্চাশোর্ধ এক বৃদ্ধাকে হত্যার অভিযোগে সজল খান নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত সজল নিহত নিলুফার ছেলের বন্ধু। নিলুফার নাক ও কানে ব্যবহৃত স্বর্ণালংকার লুফে নিতেই তাকে হত্যা করা হয়েছে বলে সজল পুলিশের কাছে শিকার করেছে।

গতকাল রোববার রাতে সজলকে আটকের পরে তার কাছ থেকে নিহত নিলুফার নাক ও কানের স্বর্ণালংকার এবং নিলুফার ব্যাবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

নিলুফা ইয়াসমিন খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক সজলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রোববার মধ্যরাতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে স্থানীয়রা।

পরদিন ২৬ জানু্য়ারি সোমবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন নিহতের পরিবার ও এলাকার নারী-পুরুষ।

উল্লেখ্য, গত ২০ জানু্য়ারি সকাল ৬ টায় ঝালকাঠি পৌরখেয়াঘাট এলাকায় সুগন্ধা নদীর পাড় থেকে নিলুফা ইয়াসমিন নামের ঐ নারীর মরদেহ উদ্ধার করেছিলো পুলিশ।

সুরতহাল প্রতিবেদনে নিহতের নাকে রক্তের দাগ পাওয়া যায়। কানের দুল ও নাক ফুল নেয়ার জন্যই ওই নারীকে খুন করা হয়েছে বলে পুলিশ ও এলাকাবাসী প্রাথমিক ভাবে ধারণা করে।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, নিহত বৃদ্ধার ছেলে ইলিয়াসের বন্ধু সজলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকান্ডে জড়িত থাকার প্রমান মিলেছে। সজলের ঘর থেকে নিহতের নাক ও কানের দুলসহ বৃদ্ধার মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT