ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাড়া চুক্তি বদ্ধ না করায় আমতলী পৌর বাস কাউন্টার বন্ধ করে দিলেন ইউ,এন,ও

author
আমতলী(বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত : ২৬ জানুয়ারি, ২০২৬ দুপুর ৩:৩২
ad003
বরগুনার আমতলী পৌরসভা কতৃক নির্মীত  বাসকাউন্টারের ভাড়া চুক্তি বদ্ধ না করায় বাস কাউন্টারে তালা ঝুলিয়ে দিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও আমতলী পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী । 

সোমবার বিকালে তিনি ও আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল ইসলাম ,আমতলী পৌর বাস কাউন্টারে তালাবদ্ধ করে দেন । উপজেলা নির্বাহী অফিসার জানান,” প্রায় দেড় বছর যাবৎ পৌর সভা কতৃক নির্মীত ১৩ টি বাস কাউন্টারে কোন ভাড়া না দিয়ে কাউন্টার পরিচালনা করে আসছিলেন বিভিন্ন পরিবহনের কাউন্টার ইন চার্জ্। বার বার তাগিদ দেয়া হলেও তারা কর্ণ্পাত করেন নি । অবশেষে ১৩ টি কাউন্টারে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে । কাউন্টার ব্যবহার করতে হলে  প্রতি মাসে  ৩০০০ টাকা হারে ভাড়া ও অগ্রিম ৫০,০০০ টাকা জমা দিতে হবে ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT