ঝালকাঠির নলছিটিতে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক যুগান্তর`র ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নলছিটি প্রেস ক্লাব মিলনায়তনে স্বজন সমাবেশ`র আহ্বায়ক সামসুল আলম খান বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আ্যাড, আনিচুর রহমান খান হেলাল, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আশ্রাব আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদী, স্বেচ্ছাসেবক দল নলছিটি উপজেলা শাখার সভাপতি তৌহিদুল আলম মান্না, বাংলাদেশ জামায়াতে ইসলামী নলছিটি উপজেলা শাখার সাধারন সম্পাদক মনিরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ইউএনও তাঁর বক্তব্যে বলেন, দৈনিক যুগান্তর শুরু থেকেই বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। শুধু ২৭ বছর নয়, সুনামের সাথে ১০০ থেকে ২২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা এই পত্রিকার রয়েছে—এমন প্রত্যাশা করি। তিনি যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অন্যান্যরা বক্তারা বলেন, যুগান্তর দীর্ঘদিন ধরে সত্য, ন্যায় ও জনস্বার্থভিত্তিক সংবাদ প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভবিষ্যতেও পত্রিকাটির ভূমিকা আরও বলিষ্ঠ হবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তাঁরা। তারা আরও বলেন, ২৪ গণঅভ্যুত্থানে দৈনিক যুগান্তর ও তাদের সহযোগী যমুনা টিভির অবদান নতুন স্বাধীন বাংলার মানুষ আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নলছিটি সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জান।