বরগুনার আমতলীতে কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর স্মলহোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) প্রকল্পের আওতায় আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর মৌজার জীনবুনিয়া খাল পুন: খনন কার্জে উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার (০১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুই কিলোমিটার খাল এর পুন: খনন কাজের উদ্বোধন করেন ।
এ সময় আমতলী উপজেলা সহকারী কমিমনার(ভ’মি) মো: আশরাফুল ইসলাম, বিএডিসি বরগুনা জোনের সহকারী প্রকৌশলী মো: ইয়াকুব আলী, আমতলী উপজেলার উপ সহকারী প্রকৌশলী সৈয়দ মোহাইমিনুল ইসলাম , আমতলী প্রেসক্লাবের সভাপতি ,আমার দেশ প্রতিনিধি মো: রেজাউল করিম , ইউপি সদস্য আব্দুল বাতেন (প্রমুখ) উপস্থিত ছিলেন ।