বরগুনার আমতলী কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৫৩ তম ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা রবিবার অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,আমতলী উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো: সেলিম ম্হাামুদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,সাবেক প্রধান শিক্ষক মো: তৈয়েবুর রহমান, উত্তর সোনাখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: ইউসুব আলী , চুনাখালী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: মাহাবুবুর রহমান , শিক্ষক কর্মচারী ঐক্যজেটের আহবায়ক মো: দেলোয়ার হোসেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম . লোছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হানিফ মিয়া , কুকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাহাত তালুকদার, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাওসার মাদবর ।