ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে দেড় শতাধিক বিএনপি ও গণঅধিকার নেতাকর্মীর জামায়াতে যোগদান

author
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ৩ ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৭:২৩
ad003
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বিএনপি ও গণঅধিকার পরিষদের দেড় শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টায় ইন্দুরকানী সদর ইউনিয়নের কালাইয়া রাজিয়া রশিদ মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন ইউপি সদস্য আবুল বাশার মৃধা, আ. রব শেখ, গণঅধিকার পরিষদের সাবেক নেতা মো. মাসুম হাওলাদার, বিএনপি নেতা মো. হাবিবুর রহমান ও আব্দুর রাজ্জাকসহ অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাসুদ সাঈদী, নাসিম বিন সাঈদী, পৌর আমীর ইসাহাক আলী খান, উপজেলা আমীর মাওলানা আলী হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT