ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
‘আমরা নারী’ ও আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর যৌথ উদ্যোগে

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ৪ ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৬
ad003
বিশ্ব ক্যান্সার দিবস (৪ ফেব্রুয়ারি) উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চা জোরদার করার লক্ষ্যে ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ‘আমরা নারী’ ও আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর যৌথ উদ্যোগে হোসনা সেন্টার, ১০৬ গুলশান এভিনিউ-এ আইপিডিসি ফাইন্যান্সের কর্পোরেট অফিসে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি ক্যান্সার ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ খাদেমুল বাশার, সহকারী অধ্যাপক, ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (DGHS), মহাখালী, ঢাকা এবং ডা. তানজিনা আফরিন, এমবিবিএস, ডিসিপি, এমসিপিএস (হেমাটোলজি), সহযোগী কনসালট্যান্ট, হেমাটোলজি বিভাগ, ইউনিকো হাসপাতাল, গ্রিন রোড, ঢাকা।

বিশেষজ্ঞদের বক্তব্য

ডা. মোঃ খাদেমুল বাশার বলেন, “ক্যান্সার এখন আর শুধু চিকিৎসার বিষয় নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতন জীবনযাপন ক্যান্সার প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণ করলে অনেক ক্ষেত্রেই ক্যান্সার সম্পূর্ণ নিরাময়যোগ্য।”

ডা. তানজিনা আফরিন বলেন, “রক্তরোগ ও ক্যান্সার সম্পর্কিত অনেক জটিলতা দ্রুত শনাক্ত করা গেলে রোগীর জীবন বাঁচানো সম্ভব। তাই লক্ষণকে অবহেলা না করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। সচেতনতা এবং নিয়মিত স্ক্রিনিং-ই হতে পারে আমাদের সবচেয়ে বড় প্রতিরক্ষা।”

আয়োজকদের বক্তব্য:

অনুষ্ঠানে আলোচক হিসেবে ‘আমরা নারী’-এর প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান বিপ্লব বলেন,
“‘আমরা নারী’ একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন, যার মূল লক্ষ্য নারীর ক্ষমতায়ন, সামাজিক কল্যাণ এবং মানবিক উন্নয়ন। আমাদের সহযোগী প্রতিষ্ঠান ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ নারী-পুরুষ উভয়ের স্বাস্থ্য, শিক্ষা, অধিকার ও নিরাপদ খাদ্য বিষয়ে কাজ করে যাচ্ছে। খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও মানবাধিকার—এই পাঁচটি মূল স্তম্ভের উপর ভিত্তি করে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিচ্ছি। ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক ও পেশাজীবীদের সম্পৃক্ত করে আমরা একটি সচেতন ও মানবিক সমাজ গঠনের আন্দোলন গড়ে তুলেছি, যার ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।”

সেমিনারের উদ্দেশ্য: 
সেমিনারের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে নিম্নোক্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়;

*ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও প্রতিরোধের গুরুত্ব
*আধুনিক ও উন্নত চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা
*সময়মতো রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা পরামর্শ গ্রহণ
*জীবনযাপন-সংক্রান্ত ঝুঁকিপূর্ণ কারণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা

আয়োজকরা জানান, স্বাস্থ্য শিক্ষা, গণমাধ্যম ও জনসম্পৃক্ততার মাধ্যমে ক্যান্সারের মতো মরণব্যাধি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির বিকল্প নেই। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT