ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ মোছা: নাজমা (৫৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। আটককৃত নাজমা সদর উপজেলা চর শিবলী ২ নং ওয়ার্ডের মো: হাদিসের স্ত্রী।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে: বিএন মোঃ আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানাধীন চরশিবলী ভাই ভাই বেকারি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে প্রায় ৪৪ হাজার টাকা মূল্যের ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত গাঁজাসহ আটককৃত মাদক কারবারিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানার হস্তান্তর করা হয়।