ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
নির্বাচনী পথ সভায় বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লা

বরগুনা জেলাকে আধুনিক জেলায় উন্নিত করা হবে

author
আমতলী(বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:০৪
ad003
বরগুনা-১( বরগুনা সদর,আমতলী ও তালতলী) আসনের বিএনপি মনোনিত প্রর্থী বরগুনা জেলা কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো: নজরুল ইসলাম মোল্লা বলেছেন,” আমি যদি জনগনের ভোটে বরগুনা-১ আসনের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হতে পারি তাহলে অবহেলীত বরগুনা জেলাকে  উন্নয়নের মাধ্যমে আধুনিক জেলা হিসাবে  গড়ে তোলা হবে । । রবিবার বিকালে  আমতলী কেন্দ্রীয়  ঈদঁগাহ মাঠে আমতলী উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, তিনি বলেন বরগুনায় উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে । একই রাস্তা বারবার সংস্কারের নামে টাকা আত্মসাৎ করা হয়েছে । তিনি অরো বলেন  “ সারাদেশে মানুষ বিএনপির দিকে ঝুকে পড়েছেন । বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা সৃষ্টি হয়েছে । আগামী ১২  তারিখে মানুষ ধানের শীষে ভোট দিবে ,ইনশাল্লাহ দুই তৃতীয়াংশ আসন নিয়ে বিএনপি জয়লাভ করবে । হিন্দু ভোটারের উদ্যেশ্যে তিনি বলেন ,” বিগত সরকারের চেয়ে আপনারা ভালো থাকবেন । জামায়ত কে উদ্যেশ্য করে তিনি বলেন  “ বেহেস্ত দেয়ার মালিক আল্লাহ তায়ালা আপনারা বিভ্রান্তে কেউ কান দিবেন ন্ । ইসলঅমী আন্দোলন সম্পর্কে তিনি বলেন আজ পযর্ন্ত তারা একটি আসন ও পায় নি এবারো পাবে না ।  আমতলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জালাল উদ্দিন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী পথ সভায় বক্তব্য রাখেন সাবেক সদস্য সচিব মো: তুহিন মৃধা ,সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ভিপি মামুন, কামরুজ্জামার হিরু , পৌর বিএনপির আহবায়ক কবির উদ্দি;ন ফকির, সুপ্রিমকোর্ট বারের যুগ্মসদস্য সচিব এড, গাজী তৌহিদুল ইসলাম,  যুবদল নেতা মাইনউদ্দিন মামুন, আরিফ হোসেন তালুকদার,সহ  ইউনিয়ন বিএনপির সভাপতি ,সাধারণ সম্পাদক,  ছাএদল, যুবদল, এর নেতৃবৃন্দ ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT