ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠি ও নল‌ছি‌টি‌তে চাঁদাবাজি করতে দেবো না: ইলেন ভুট্টো

author
নল‌ছি‌টি (ঝালকা‌ঠি) প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:২১
ad003
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ২১টি আসনের মোট ১২৪ জন প্রার্থীর মধ্যে একমাত্র নারী প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তিনি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ঝালকাঠি-২ (সদর ও নলছিটি) আসন থেকে প্রতিদ্বন্ধী প্রার্থী থে‌কে ৪৩২৯৫ ভোট বেশী পে‌য়ে নির্বাচিত হয়েছেন।

বিজয় পরবর্তী প্রতিক্রিয়ায় ইলেন ভুট্টো বলেন, ‘এই বিজয় ঝালকাঠি, নল‌ছি‌টি সোনার মানুষের। এই বিজয় জাতীয়তাবাদী শক্তির বিজয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বিজয়, দেশনেত্রী খালেদা জিয়ার বিজয় এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানর নেতৃত্বের বিজয়।’

তিনি আরও বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার আগেও বলছি, এখনো বলছি ঝালকাঠি ও নল‌ছি‌টি‌তে চাঁদাবাজি, দুর্নী‌তি, অন্যায়-জুলুম কর‌তে দে‌বো না। সাধারণ মানুষ যেন নির্ভয়ে ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে পারে, সে পরিবেশ নিশ্চিত কর‌বো ইনশাআল্লাহ্, য‌দি আপনারা আমা‌কে সহ‌যোগীতা ক‌রেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT