ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র রমজান মাস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি শুরু

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪০
ad003
ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র রমজান মাস উপলক্ষে ট্রাকে করে টিসিবির পন্য  বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া।

প্রত্যেককে ৭০ টাকা কেজি দরে ২ কেজি করে মশুর ডাল, ১১৫ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল, ৮০ টাকা কেজি দওে ১ কেজি চিনি, ৬০ টাকা কেজি দরে ১ কেজি ছোলা বুট ও ৮০ টাকা কেজি দরে ৫০০গ্রাম খেজুর দেয়া হয়।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া জানান, বর্তমানে স্মার্ট কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি রমজান মাসে বিশেষ ট্রাক সেলের মাধ্যমে পন্য বিক্রি শুরু হয়েছে। প্রতিটি ট্রাকে ৪০০ ভোক্তার পণ্য বিক্রি করা হবে। আজ (মঙ্গলবার) পৌর এলাকার সদর উপজেলা পরিষদ চত্ত¡ও, ফুলবাড়িয়া, লোকনাথ উদ্যানে  (টেংকেরপাড়)  ট্রাকের মাধ্যমে  টিসিবির পণ্য বিক্রি করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল মাহমুদ, সদর উপজেলা ইউসিসিএ লিঃ চেয়ারম্যান আলী আজম, ট্যাগ অফিসার সমরেশ চন্দ্র দাশ গুপ্ত উপস্থিত। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT