বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে । রাত ১২,১ মি: এর সময় শহিদ মিনারে প্রথমে আমতলী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী পুস্পস্তবক অর্পণ করেন।
এর পরে পর্যায় ক্রমে বীরমুক্তি যোদ্ধা, বাংলাদেশ পুলিশ, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান , উপজেলা বিএনপি, ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ ,আমতলী প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও বিভিন্ন শ্রেনী পেসার মানুষ শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
সকাল সাড়ে সাতটায় প্রভাত ফেরি ও সকাল ৮ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীরর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন , আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মো: জামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিম্ময় হাওলাদার, আমতলী থানার অফিসার ইন চার্জ মো: জাহাঙ্গির হোসেন, আমতলী বন্দর কামিল মাদরাসার অধ্যক্ষ মো: ইউনুস আলী হাওলাদার, ইসলামী অন্দোলন আমতলী পৌর শাখার সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান, আমতলী প্রেসক্লাবের সভাপতি ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম. সাংবাদিক মো: জাকির হোসেন, শিক্ষক মো: আনোয়ারুল কবির , আমতলী বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী মুনিয়া আক্তার (প্রমুখ)। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন কারীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।