ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা

author
বরিশাল অফিস

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৫
ad003
বরিশালে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার-ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১২টা ১ মিনিটে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান তারা। এরপর একে একে জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার। সামাজিক সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে। ক্ষমতাসীন দল বিএনপিসহ প্রধান রাজনৈতিক দলগুলো শনিবার সকালে র‌্যালি র‌্যালী সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে আসে। পরে সেখানে পুষ্পমাল্য অর্পন করেন। শহীদ মিনারে শ্রদ্ধা জানানো ছাড়াও মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT