ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে দুর্বৃত্তদের মন্দির ভাংচুর, পরিদর্শনে সংদস্য সদস্য

author
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ২ মার্চ, ২০২৬ সকাল ১০:১৭
ad003
যে বাগানে ফুল থাকে সে বাগানে দুই একটা হুতুম প্যাঁচাও থাকে। সেই হুতুম পেঁচা বাগানকে নষ্ট করার চেস্টা করে। সে কারনে বাগানের মালীকে সতর্ক থাকতে হয়। সমাজে ভাল মন্দ মানুষ থাকবেই। তবে মন্দ লোকের সংখ্যা কম। আমরা সেই মন্দ লোককে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবো।

বেলা ১২টায় পটুয়াখালী বাউফলের ভুবনসাহা কাচারীর শত বছরের পুরাতন কালী মন্দির পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এ কথা বলেন।

তিনি আরও বলেন মন্দিরে প্রবেশ করে কালীর মাথা যারা ভেঙ্গে ফেলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং মন্দির ঘর সংরক্ষণেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মন্দির পরিদর্শনে সংসদ সদস্যের সাথে জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শহরের নেতা কর্মীরা সহ হিন্দু কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT