ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

author
আমতলী( বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত : ৫ মার্চ, ২০২৬ বিকেল ৫:১৮
ad003
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমতলী উপজেলা শাখার উদ্যেগে বৃহস্পতিবার আমতলী নতুন বাজার রোজগার্ডেন হোটেলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগেুনা জেলা শাখার সহকারী জেনারেল মো: আসাদুজ্জামান আল মামুন । 

আমতলী উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মো: ইলিয়াস হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বরগুনা জেলা শাখার সহকারী সেক্রেটারী মাওলানা আবাদুল মান্নান, জেলা শাখার মানব সম্পদ উন্নয়ন ও তথ্য প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ আব্দুল মালেক , ব্যবস্থাপনায় ছিলেন আমতলী পৌর শাখার আমির মো: নিজাম উদ্দিন , সঞ্চালনায় ছিলেন, আমতলী উপজেলা শাখার সেক্রেটারী জেনারেল মো: মোফাজ্জেল হোসাইন ।ইফতার ও দোয়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ,সাংবাদিক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT