ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ৭ মার্চ, ২০২৬ সকাল ১০:৩১
ad003
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল গত শুক্রবার ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আজীবন সদস্য, জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।

প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে অনুভ‚তি ব্যক্ত করে বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ,  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রঞ্জন চন্দ্র দে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.জেড.এম আরিফ হোসেন, সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া, সদর  উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা জামায়াতে ইসলামী আমীর মোবারক হোসেন আকন্দ। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা।

 প্রেসক্লাবের দফতর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, সকল দলের  মানুষ নিয়ে আজকের ইফতার মাহফিল এটা সবার একটি মিলনমেলায় পরিণত  হয়েছে। নির্বাচনের পরে আমরা সবাই একটি প্লাটফর্মে একত্রিত হতে পেরেছি। যে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ন পুলিশ সুপার বলে গেলেন, কিশোর গ্যাং এবং মাদক  নিয়ে। এটি আসলেই বিপদজনক। বিগত কয়েক বছরে মাদক ও সন্ত্রাস বেড়েছে। মাদকের ব্যবসা বেড়েছে । আমরা সকলে সোচ্চার না হলে অবস্থা আরো ভয়াবহ হবে। বিশেষ করে সাংবাদিকরা মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যুবসমাজ আজকে মাদকে জড়িয়ে যাচ্ছে।

আমি পুলিশ সুপারকে কঠোর পদক্ষেপ নিতে বলবো। সরকারি দল হিসেবে আমি পাশে থেকে সার্বিক সহযোগিতা করবো। বিরোধী দলও পাশে থাকবে। সাংবাদিকরাও পাশে থাকবে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবেই মাদক ও সন্ত্রাস নির্মূল করবো।

দোয়া ও ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সদর হাসপাতাল জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আজীবন সদস্য প্রকৌশলী খালেদ হোসেন শ্যামল সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ইফতার মাহফিলে  জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাগন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT