রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা বাস ষ্টেশন, হাসপাতাল গেইট ও রাজস্থলী বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার ও পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় চার ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
আজ রবিবার (৮ মার্চ) দুপুরে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার এই অভিযান পরিচালনা করেন।
এসময় উপজেলা সদরের তিনটি অকটেন ডিজেল দোকানে অভিযান পরিচালনা করে মূল্য তালিকায় হালনাগাদ, বিস্পোরক অধিদপ্তরের লাইসেন্স না থাকায় তথ্য ও পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় তিন দোকানের মধ্যে ৫০০টাকা করে দেড় হাজার টাকা অপর দিকে সারের ডিলার মৃদুল দাশ তার সার বিক্রিতে অনিয়ম পাওয়ায় তাকে দেড় হাজার টাকা সহ সর্বমোট তিন হাজার টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তার সি এ জাহাঙ্গীর আলম, বাজার চৌধুরী শাক্য মিত্র তঞ্চঙ্গ্যা সহ রাজস্থলী থানার পুলিশ সদস্যগণ।
উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার বলেন, ভোক্তাদের নিরাপদ খাবার ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করছি এতে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বেড়েছে, মেয়াদহীন পন্য সামগ্রী বিক্রি বন্ধ হচ্ছে, পরিস্কার পরিচ্ছন্নতার মানও বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, এ অভিযান কার্যক্রম রুটিনমাফিক অব্যহত থাকবে।