ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ঈদুল আজহার প্রধান জামাত সাড়ে ৭টায়

author
Editor

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫ সন্ধ্যা ৮:২৫
ad003
ইব্রাহিম খলিল, চট্টগ্রাম ব্যুরো 

চট্টগ্রাম মহানগরের পবিত্র ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, আর দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮টায়। নগরীর ওয়াসা মোড়ে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ঈদুল আজহার এই জামাত অনুষ্ঠিত হবে।

বুধবার (৪ জুন) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, নগরবাসীর সুবিধার্থে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরের বিভিন্ন এলাকায় আরও ৯টি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। প্রতিটি জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল সাড়ে ৭টায়।

এর মধ্যে প্রথম এবং প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে। জামাতে ইমামতি করবেন মসজিদের খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। দ্বিতীয় জামাত পরিচালনা করবেন পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আহমদুল হক।

অপর জামাতগুলো হবে লালদীঘির পাড় চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ, সাগরিকা এলাকার মা আয়েশা সিদ্দিকী (র.) চসিক জামে মসজিদ। 

এছাড়া স্থানীয় মুসল্লিরা নগরের বিভিন্ন এলাকায় স্থানীয় মসজিদ ও ঈদগাহে নিজ উদ্যোগে ঈদের জামাতের আয়োজন করবেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT